কিশোরগঞ্জে দুই ডাক্তারসহ আরো চারজনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে একজন মৃত ব্যক্তিসহ মোট ১৫ জনের দেহে করোনা শনাক্ত হলো। ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, কিশোরগঞ্জ থেকে পাঠানো ৫০টি নমুনা পরীক্ষা করে সোমবার রাতে আইইডিনিআর থেকে চারজনের করোনা শনাক্ত হয়েছে বলে রিপোর্ট দিয়েছে। এদের মধ্যে করিমগঞ্জ হাসপাতাল কোয়ার্টারে কোয়ারিন্টিনে থাকা ১৪ জন ডাক্তারের মধ্যে দু’জন, পাকুন্দিয়ায় একজন, আর ভৈরবে একজনের শনাক্ত হয়েছে। এরা সবাই পুরুষ রোগি। পরীক্ষার জন্য সোমবার আরো ২৭ জনের নমুনা পাঠানো হয়েছে।