• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

সবাইকে সঙ্গে নিয়ে আরও শক্তিশালীভাবে এগিয়ে যাবে যায়যায়দিন …… এমডি

পুরস্কার গ্রহণ করছেন যায়যায়দিনের অষ্টগ্রাম প্রতিনিধি মন্তোষ চক্রবর্তী। -পূর্বকণ্ঠ

সবাইকে সঙ্গে নিয়ে
আরও শক্তিশালীভাবে
এগিয়ে যাবে যায়যায়দিন
                       ….. এমডি

# নিজস্ব প্রতিবেদক :-

যায়যায়দিন পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক হালিফ রাইস চৌধুরী বলেছেন, সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে আরও শক্তিশালীভবে এগিয়ে যাবে যায়যায়দিন। পর্যটন নগরী কক্সবাজারে জাতীয় দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন। হোটেল সী ওয়ার্ল্ডে গত শুক্রবার থেকে দুই দিনব্যাপী প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। পত্রিকার বার্তা সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর প্রাণবন্ত উপস্থাপনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পত্রিকাটির ব্যবস্থাপক মো. নূরুল হক, সিনিয়র সহ-সম্পাদক আবু জাফর মো. সোহেল, শামীম আহমেদ, উপ-ব্যবস্থাপক ইব্রাহিম খলিল স্বপন, কান্ট্রি ডেস্কের ইনচার্জ মায়মুনা আক্তার লীনা, সহকারী ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন, সার্কুলেশন ম্যানেজার মো. বেল্লাল হোসেন, সিনিয়র হিসাব রক্ষক মো. রইছ উদ্দিন আহমেদ, সাবেক সিনিয়র চীফ রিপোর্টার সাখাওয়াত হোসেন ও আহমেদ তোফায়েল এবং চট্টগ্রাম ব্যুরো প্রধান হেলাল উদ্দিন চৌধুরীসহ জেলা ও উপজেলা প্রতিনিধিগণ।যায়যায়দিনের সম্মেলনে কর্মকর্তা ও সারাদেশের প্রতিনিধিবৃন্দ। -পূর্বকণ্ঠ
পরে অংশ নেয়া দেশসেরা জেলা ও উপজেলা প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিন পত্রিকার সারা দেশের জেলা ও উপজেলা প্রতিনিধিগণ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয় প্রথম দিনের আয়োজন। সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার সকালে যায়যায়দিনের ব্যবস্থাপক মো. নূরুল হকের নেতৃত্বে পত্রিকাটির ১৬ বছরে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। হোটেল সী ওয়ার্ল্ড থেকে শুরু হয়ে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের তীরে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। বিকালে শুরু হয় আলোচনা সভা, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন দৈনিক যায়যায়দিন পত্রিকার ব্যবস্থাপক মো. নূরুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *