• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু হলো

এসভি সরকারী বালিকা বিদ্যালয় ও সরকারী বালক বিদ্যালয়ে টিকাদানের দৃশ্য।

কিশোরগঞ্জে ১২ থেকে ১৭
বছরের শিক্ষার্থীদের টিকা
কার্যক্রম শুরু হলো

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে ১২ বছর থেকে ১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের ফাইজরের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আজ ৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে জেলা সদরের সরকারী এসভি বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের এবং সরকারী বালক বিদ্যালয়ে ছাত্রদের টিকা কার্যক্রম শুরু হয়েছে। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম মোস্তফা, জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন, উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার মাকসুদা, সহকারী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন, দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ কবীর ও একেএম আব্দুল্লাহ, সদর থানার ওসি আবু বকর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।টিকা গ্রহণের জন্য অপেক্ষমান শিক্ষার্থীরা ।
জেলায় ফাইজারের টিকার জন্য টার্গেট শিক্ষার্থী রয়েছে প্রায় এক লাখ। ফাইজারের টিকা প্রদানের জন্য যে মাত্রার শীতাতপ নিয়ন্ত্রিত অবকাঠামো দরকার, সেগুলি উপজেলা পর্যায়ে নেই বলে আপাতত জেলা সদরে এবং ভৈরবে টিকাদান শুরু করা হচ্ছে। এছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহও নিশ্চিত করতে হবে। কোন উপজেলায় এ ধরনের অবকাঠামোগত সুবিধা তৈরি করা গেলে সেখানেও টিকাদান কার্যক্রম চালানো হবে বলে সিভিল সার্জন জানিয়েছেন। ২২ নভেম্বর থেকে জেলা শিল্পকলা মিলনায়তনে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদেরও টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *