• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

রূপগঞ্জের হাসেম ফুডস লি. অগ্নিকাণ্ডে মারা যাওয়া ১৯ জনের পরিবারকে অনুদান

সন্তানহারা দৃষ্টিহীন বাবার হাতে চেক তুলে দেয়া হচ্ছে। -পূর্বকণ্ঠ

রূপগঞ্জের হাসেম ফুডস লি.
অগ্নিকাণ্ডে মারা যাওয়া ১৯
জনের পরিবারকে অনুদান

# মোস্তফা কামাল :-

গত ৮ জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডে মোট ৫২ জন কর্মীর প্রাণ গিয়েছিল। অধিকাংশ দেহই অঙ্গার হয়ে গিয়েছিল। ডিএনএ পরীক্ষা করে পরিচয় শনাক্ত করা হয়েছিল। নিহতদের মধ্যে কিশোরগঞ্জের ছিলেন ২১ জন। তাদের মধ্যে মিনা আক্তার নামে এক নারীর পরিবারকে আগেই শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর থেকে ২ লাখ টাকার চেক প্রদান করা হয়েছিল। আর এক নিহত নারীর শ্বশুরবাড়ি কিশোরগঞ্জে হলেও স্বামী তার ও সন্তানদের দায়িত্ব পালন করতেন না। যে কারণে তার চেকটি বাবার বাড়ি হবিগঞ্জে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বাকি ১৯ জনের প্রত্যেকের জন্য ২ লাখ টাকার চেক আজ ৬ ডিসেম্বর সোমবার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ উপলক্ষে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাব্যবস্থাপক শাহ মোফাখখারুল ইসলামের সভাপতিত্বে সোমবার দুপুরে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকার নিহতদের স্বজনদের হাতে চেকগুলো তুলে দিয়েছেন। এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি বলেন, যারা স্বজন হারিয়েছেন, তারা কখনই তাদের ফিরে পাবেন না। কোন অর্থমূল্যেই জীবনের মূল্য পরিশোধ হয় না। তার পরও সরকার মানবিক দৃষ্টিকোণ থেকে প্রত্যেক নিহতের পরিবারকে এই অনুদান দিয়েছে। পরিবারগুলো যেন এই টাকা সঠিক কাজে ব্যবহার বা বিনিয়োগ করেন, সে ব্যাপারে সচেষ্ট থাকার জন্য স্বজনদের প্রতি আহবান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *