ইয়াবাসহ র্যাবের হাতে আটক কবির হোসেন। -পূর্বকণ্ঠ
কিশোরগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে র্যাব আটক করেছে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল ৫ ডিসেম্বর রোববার দিবাগত মধ্যরাতে জেলা শহরের পুরানথানা এলাকা থেকে ৪৫০ পিস ইয়াবাসহ করিমগঞ্জের জয়কা ইউনিয়নের কদমতলী এলাকার নূরুল ইসলামের ছেলে কবির হোসেনকে (৩৫) আটক করেছে। এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে।