• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:১০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে উদ্যোক্তাদের নিয়ে নিরাপদ ও পুষ্টিকর খাদ্যোৎপাদন প্রশিক্ষণ

কর্মশালা উদ্বোধন করছেন জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে উদ্যোক্তাদের
নিয়ে নিরাপদ ও পুষ্টিকর
খাদ্যোৎপাদন প্রশিক্ষণ

# নিজস্ব প্রতিবেদক :-

জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির (নাসিব) উদ্যোগে কিশোরগঞ্জে ক্ষুদ্র ও মাঝারি খাদ্য উৎপাদক ও ব্যবসায়ীদের নিয়ে তিন দিনব্যাপী পুষ্টি ও খাদ্য নিরাপদতা এবং ব্যবসায় উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন হয়েছে। আজ ৬ ডিসেম্বর সোমবার সকালে শহরতলির সতাল এলাকায় চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের জেলা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান। জেলা নাসিব সভাপতি শেখ ফরিদ আহমেদের সভাপতিত্বে নাসিবের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিনের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা চেম্বারের সভাপতি মুজিবুর রহমান বেলাল, অগ্রণী এগ্রো কমপ্লেক্সের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাহজাহান, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, নাসিবের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের পরিচালক খলিলুজ্জামান মাসুম, জেলা চেম্বারের সহ-সভাপতি ইকবাল আহমেদ চৌধুরী অপু ও প্রশিক্ষক হেমায়েত হোসেন।
প্রধান অতিথি বলেন, আমরা অনেক প্রকার খাদ্য গ্রহণ করি। কিন্তু খাদ্যগুলো নিরাপদ কি না, মানুষকে পুষ্টি দেয়ার পরিবর্তে অসুস্থ করে ফেলে কি না, তা আমরা জানি না। যারা খাদ্য তৈরি বা উৎপাদন করেন, তাদেরকে সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। কারণ সবাই কোন না কোন পণ্যের ভোক্তা। সবাই যদি খাদ্যকে দূষিত করে ফেলি, তাহলে এর কুফল থেকে ব্যবসায়ীরা বা উৎপাদকরাও রেহাই পাবেন না। কাজেই সবাইকে সচেতন না হলে আমরা নির্ভেজাল বা নিরাপদ খাদ্য পাব না। তিনি বলেন, আজকাল অনেকেই ব্যবসায় নিয়োজিত হচ্ছেন। অনেক তরুণ উদ্যোক্তা ভাল করছেন। কিশোরগঞ্জের একটি মেয়ে রাষ্ট্রপতির কাছ থেকে সফল উদ্যোক্তার পুরস্কার ও সনদ গ্রহণ করেছে। অন্যেরাও এভাবে এগিয়ে আসলে সফল উদ্যোক্তা এবং সফল ব্যবসায়ী তৈরি হবে, সমাজের চেহারা পাল্টে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *