• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জের এক ব্যবসায়ীর জরিমানা এক লাখ টাকা

কিশোরগঞ্জের এক ব্যবসায়ীর
জরিমানা এক লাখ টাকা

# মোস্তফা কামাল #

কিশোরগঞ্জ শহরের বড়বাজারের এক পাইকারি ব্যবসায়ীকে আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা জানিয়েছেন, মঠখলা স্টোরের মালিক বিমল সাহা একজন বড় ব্যবসায়ী। তার কয়েকটি ডালের আড়তই রয়েছে। তিনি বাড়তি দামে পণ্য বিক্রি করছিলেন। তার কাছে ক্রয়মূল্যের চালান দেখাতে বললে তাও দেখাতে ব্যর্থ হন। ফলে তাকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আরো কয়েকজন খুচরা বিক্রেতার কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক, জেলা ক্যাব সভাপতি আলম সারোয়ার টিটু ও আইন শৃংখলা বাহিনীর সদস্যগণ সহযোগিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *