কিশোরগঞ্জের বাসদ (মার্কসবাদী) নেতা আবুল কালাম (৬০) গত ১৩ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৮টার দিকে হোসেনপুরের গোবিন্দপুর গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি ১৯৯৫ সাল থেকে এই রাজনীতিতে যুক্ত ছিলেন বলে দলের নেতৃবৃন্দ জানিয়েছেন। তার মৃত্যুতে দলের কেন্দ্রীয় নির্বাহী ফোরামের ভারপ্রাপ্ত সমন্বয়কারী ফখরুদ্দিন কবীর আতিক ও কিশোরগঞ্জ জেলা সমন্বয়ক মো. আলাল মিয়া গভীর শোক প্রকাশ করেছেন। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।