কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তঅ মোহাম্মদ আলী সিদ্দিকী আজ ১৫ নভেম্বর সোমবার ব্র্যাক কর্মসূচী পরিদর্শন করেছেন। তিনি প্রথমে ৫টি ট্রেডে ৫৬ জন প্রশিক্ষণার্থীর ৩ মাস ব্যাপী চলমান দক্ষতা উন্নয়ন কর্মসূচীর সফট স্কিলস প্রশিক্ষণ পরিদর্শন করেন। তিনি প্রশিক্ষণার্থীদের সাথে খোলামেলা আলোচনা করেন। বিশেষ করে বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ে দিক নির্দেনামূলক আলোচনা করেন। তিনি ব্র্যাকের প্রশিক্ষণ থেকে প্রাপ্ত দক্ষতা কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীদের নিজের পায়ে দাঁড়ানোর পরামর্শ দেন। পরে তিনি সাগড়া গ্রামে ব্র্যাক স¦াস্থ্য কর্মসূচীর একটি কিশোরী ফোরাম পরিদর্শন করেন। তিনি কিশোরী ফোরামের সদস্যদের সাথে বয়ঃসন্ধিকালের নানা দিক নিয়ে আলোচনা ও পরামর্শ প্রদান করেন। এ ধরণের বাস্তবমুখি ও সময়োপযোগী কর্মকাণ্ড পরিচালনার জন্য তিনি ব্র্যাক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এ সময় ব্র্যাক জেলা সমন্বয়ক মো. শফিকুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক (স্বাস্থ্য কর্মসূচী) মো. আজহারুল হক, দক্ষতা উন্নয়ন কর্মসূচীর কর্মি সজল বণিক ও নয়ন দে উপস্থিত ছিলেন।