• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে লিও ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প

ভৈরবে বিশ্ব ডায়াবেটিস
দিবস উপলক্ষে লিও ক্লাবের
ফ্রি মেডিকেল ক্যাম্প

# আফসার হোসেন তূর্জা :-

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ভৈরবে লিও ক্লাব অব বেইলি গার্ডেন এর আয়োজনে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও ফ্রি মেডিকেল চেকআপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। “ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়” এই প্রতিপাদ্যকে সামনে আজ ১৪ নভেম্বর রোববার দিবসটির উপলক্ষে সৈয়দ নজরুল ইসলাম সেতুর নিচে মেঘনা নদীর পাড়ে বিকাল ৪টা থেকে শুরু হয় বিনামূল্যে স্বাস্থ্যসেবা এই ক্যাম্পইন।
লিও ক্লাব অব বেইলি গার্ডেন ভৈরব এর নবগঠিত কমিটির সভাপতি লিও আশিকুল ইসলাম এর সভাপতিত্বে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও ফ্রি মেডিকেল চেকআপ ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে ছিলেন লিও ক্লাবের উপদেষ্টা লায়ন ডা. বুলবুল আহমদ।
এই সময় ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দেড়-শতাধিক মানুষকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা এবং প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এছাড়া ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিতে আসেন ভৈরব পৌরসভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ।
এছাড়া লিও ক্লাবের সাধারণ সম্পাদক লিও গাজী রাহিদ হাসান এর পরিচালনায় ফ্রি মেডিকেল ক্যাম্পে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লিও ক্লাবের সাবেক সভাপতি আরাফাত ভূইয়া ও আব্বাস আহমেদ। এছাড়া সাবেক সিনিয়র সহ-সভাপতি রাকিব আহমেদ ও রায়হান দীপ, সাবেক সহ-সভাপতি সাজেদুল ইসলাম নাইম ও আজহারুল ইসলাম রিদমসহ ক্লাবের সাবেক ও বর্তমান লিও নেতৃবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *