• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

অবশেষে ত্রাণ পেলো পিঠা বিক্রেতা

অবশেষে ত্রাণ পেলো পিঠা বিক্রেতা

# নিজস্ব প্রতিবেদক #

১১ এপ্রিল শনিবার দৈনিক পূর্বকণ্ঠ পত্রিকার অনলাইনে “চুলা জ্বলছেনা পিঠা বিক্রেতার ঘরে” শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর আজ রোববার বেলা সারে ১১টার সময় ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা অসহায় পিঠা বিক্রেতা আলামিন মিয়ার স্ত্রীকে ১০ কেজি চাল ও ৫ কেজি আলু দিয়ে এ প্রতিনিধির মাধ্যমে অসহায়ের বাড়িতে পৌঁছে দেন।
ত্রাণ পেয়ে অসহায় পিঠা বিক্রেতার স্ত্রী শাহানা বেগম উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার প্রতি কৃতজ্ঞতা জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আল্লাহ কাছে দোয়া করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *