কিশোরগঞ্জে আইইডিসিআর থেকে আজ রোববার (১২ এপ্রিল) নতুন কারো করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর আসেনি। ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, আইইডিসিআর থেকে ১১৮ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। তবে এর আগে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে বলে ডেপুটি সিভিল সার্জন জানিয়েছেন। এখনো ৫০টি নমুনার পরীক্ষার অপেক্ষায় আছে বলেও তিনি জানিয়েছেন।