• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে করোনা নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত

কিশোরগঞ্জে করোনা নিয়ন্ত্রণে
ভ্রাম্যমাণ আদালত অব্যাহত

# মোস্তফা কামাল #

কিশোরগঞ্জে করোনা সংক্রমণ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত আছে। ১১ এপ্রিল শনিবার জেলার বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত মোট ২৯ জনের কাছ থেকে ৩৩ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেছেন। এর মধ্যে সদর উপজেলায় তিনজনের কাছ থেকে দেড় হাজার টাকা, পাকুন্দিয়ায় দু’জনের কাছ থেকে ১৮ হাজার টাকা, কটিয়াদীতে ৭ জনের কাছ থেকে ৭ হাজার টাকা, নিকলীতে ৭ জনের কাছ থেকে ২ হাজার ৩শ’ টাকা, কুলিয়ারচরে একজনের কাছ থেকে দু’হাজার টাকা, তাড়াইলে ৫ জনের কাছ থেকে দেড় হাজার টাকা, মিঠামইনে দু’জনের কাছ থেকে এক হাজার টাকা এবং অষ্টগ্রামে দু’জনের কাছ থেকে ২শ’ টাকা আদায় করা হয়েছে। জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *