• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে করোনা প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত চলমান

কিশোরগঞ্জে করোনা প্রতিরোধে
ভ্রাম্যমাণ আদালত চলমান

# মোস্তফা কামাল #

ব্যবসায়ী হোক আর পথচারী হোক, কিশোরগঞ্জে এখনো অনেক অসচেতন মানুষ করোনা প্রতিরোধ কার্যক্রমের পরিপন্থী কাজকর্মে লিপ্ত রয়েছেন। জনজীবনকে নিরাপদ রাখার লক্ষ্যে উপজেলা ভিত্তিক ভ্রাম্যমাণ আদালতও প্রতিদিনই মাঠে রয়েছেন। নির্দেশনার ব্যতিক্রম দেখলেই জরিমানা করছেন। ১০ এপ্রিল শুক্রবারও জেলার বিভিন্ন উপজেলায় মোট ৩৮ জনের কাছ থেকে ৩৯ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১০ জনের কাছ থেকে ১১ হাজার ৫শ’ টাকা, পাকুন্দিয়ায় ৪ জনের কাছ থেকে ৬ হাজার টাকা, কটিয়াদীতে ৫ জনের কাছ থেকে ২ হাজার ৭শ’ টাকা, বাজিতপুরে ১০ জনের কাছ থেকে ১০ হাজার টাকা, নিকলীতে একজনের কাছ থেকে ৫শ’ টাকা, কুলিয়ারচরে একজনের কাছ থেকে ৫শ’ টাকা, ইটনায় ৪ জনের কাছ থেকে ২ হাজার টাকা এবং মিঠামইনে তিনজনের কাছ থেকে দেড় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *