কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ১১ এপ্রিল শনিবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রনোদনা কর্মসূচীর আওতায় খরিপ/১, ২০১৯-২০২০ মৌসুমে আউশ ধানের বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. রফিকুল ইসলাম রেনু।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল আমিন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবুল কাশেম আকন্দ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জহিরুল ইসলাম জনি প্রমুখ উপস্থিত ছিলেন ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার পৌরসদরসহ নয়টি ইউনিয়নের ৯০০ জন দরিদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে ৫ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পর্যায়ক্রমে দেয়া হবে।