• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কুলিয়ারচরে আরাফাত কেমিক্যাল ওয়ার্কস্ এর উদ্যোগে কর্মহীনদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

কুলিয়ারচরে আরাফাত কেমিক্যাল ওয়ার্কস্ এর
উদ্যোগে কর্মহীনদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

# মুহাম্মদ কাইসার হামিদ #

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রম প্রতিরোধে সরকারি নির্দেশ মানতে মানুষ অনেকটা ঘরবন্ধি হয়ে পরায় কাজকর্ম করতে পারছেনা। এতে করে মানুষের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। কর্মহীনদের অনেকের ঘরে তিন বেলা খাবার জোটছেনা। এমন সময় সরকারের পাশাপাশি ভৈরবের আরাফাত কেমিক্যাল ওয়ার্কস (বস্ মশার কয়েল) এর চেয়ারম্যান বিশিষ্ট দানবীর মো. ফজলুর রহমান কর্মহীনদের পাশে দাঁড়িয়েছে।
এরই অংশ হিসেবে বিশিষ্ট দানবীর মো. ফজলুর রহমানের স্ত্রী আরাফাত কেমিক্যাল ওয়ার্কস্ এর পরিচালক নিলা বেগমের সার্বিক তত্ত্বাবধানে ৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে ১০ এপ্রিল শুক্রবার সারাদিন ব্যাপী তার গ্রামের বাড়ি কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কর্মহীনদের বাড়ি বাড়ি গিয়ে সাড়ে ১২শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন তার ভাই মো. আমান উল্লাহ ও ফরিদপুর মাজার শরীফ উন্নয়ন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শাহ্ তারেক আজিজ খান ইকবাল।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জিল্লুর রহমান জিলন, স্থানীয় সমাজসেবক সাধক মো. আজিজুল হক মাসুদ শাহ্ ও আল আমিন ভূইয়া টেংকু প্রমুখ।

বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি করে চাউল, এক কেজি করে ডাল, এক কেজি করে পেঁয়াজ ও এক লিটার করে সোয়াবিন তেল।
এ কার্যক্রমের অংশ হিসেবে ৯ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে অত্র অঞ্চলের প্রখ্যাত আল্লাহ্র ওলী হযরত মাওলানা আবু আলী আক্তার উদ্দিন শাহ্ কলন্দর এর মাজার শরীফে ভাসমান ছিন্নমূল মানুষদের মাঝেও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
আরাফাত কেমিক্যাল ওয়ার্কস্ এর এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *