ভৈরব সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ ছাত্রলীগ সভাপতির উদ্যোগে খাদ্যসমাগ্রী বিতরণ করা হয়েছে। ৯ এপ্রিল বৃহস্পতিবার দিন-রাত পৌর শহরের অলিতে গলিতে ঘুরে অসহায়, দুঃস্থ, অক্ষম, রাস্তায় বসবাসকারী ২শ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
জানা যায়, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি সাবিহা মাহাবুব প্রভা ব্যাক্তিগত উদ্যোগে দুঃস্থ ২শ পরিবারের প্রত্যেককে ৩ কেজি চাল, ২ কেজি ময়দা, আদা কেজি ডাল, ২ কেজি আলু ও ১টি করে সাবান বিতরণ করেন। জমানো টাকায় দরিদ্র, ঘর ছাড়া মানুষ যারা শারিরীক অক্ষম খুঁজে খুঁজে সবার মাঝে বিতরণ করছে। তাছাড়া ভৈরব উপজেলা করোনা কমিটির পাশে থেকে স্বেচ্ছসেবী হিসেবে দায়িত্ব পালন করছেন। করোনা আক্রান্ত মানুষে পাশে সেবায় নিয়োজিত থাকতে উপজেলা করোনা কমিটিতে লিখিত আহবান জানায় তিনি।
ছাত্রলীগের সভাপতি সাবিহা মাহাবুব প্রভা বলেন, আমি অসহায় মানুষদের পাশে মানবতার তাগিতে দাড়াতে চেষ্টা করেছি। যাদের পরিবারে আয় উপার্জনের কেউ নেই, যারা শারিরীক ভাবে অক্ষম, থাকার জায়গা নেই। তাদের মাঝে আমার কিছু ভালবাসা পৌছানোর চেষ্টা করেছি। আল্লাহ এই মহামারী করোনা থেকে বাচিঁয়ে রাখলে আগামীদিনও সাধ্যমত আরো সহযোগীতা করবো। আমার এই উদ্যোগে কলেজ শিক্ষার্থী যারা সহযোগিতায় ছিলেন, নাহিদ সুলতানা, আরুহী, অনামিকা হাসান, স্বর্ণা মুদক রাণী, পান্না দেবনাথ, তানিয়া, রুপা রায়সসহ আরো অনেকই। এই দুঃসময় সমাজের গন্যমান্য ব্যাক্তি ও বিত্তশালীদের হতদরিদ্রদের পাশে দাড়ানোর আহবান জানান তিনি।
