মহিলা সংস্থা কার্যালয়ে কেক কাটা হচ্ছে। -পূর্বকণ্ঠ
কিশোরগঞ্জে মহিলা সংস্থার উদ্যোগে কেক কেটে, আলোচনা সভা এবং দোয়া মাহফিল করে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনর ৭৫ তম জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে সংস্থার কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা সংস্থার চেয়াম্যান মানছুরা জামান নূতন, সদস্য সালমা হক, শাহীন সুলতানা ইতি, রাশিদা বেগম, জেলা পরিষদের সদস্য ফৌজিয়া জলিল, রেখা কর্মকার প্রমুখ। এরপর কেক কাটা হয় এবং দোয়া মাহফিল করে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।