পাকুন্দিয়ায় র্যাব অভিযান চালিয়ে ২৪০ পিস ইয়াবা, মাদক বিক্রির সাড়ে ৩ হাজার টাকা ও একটি মোবইল ফোনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল পাকুন্দিয়ার মাইজহাটি এলাকা থেকে ইয়াবাসহ ভৈরবের শ্রীনগর ইউনিয়নের জাফরনগর এলাকার মৃত আব্দুল আলীর ছেলে জবেদ আলীকে (৪৩) আটক করেছে। এ ঘটনায় পাকুন্দিয়া থানায় মামলা হচ্ছে।