আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটা হচ্ছে। -পূর্বকণ্ঠ
কিশোরগঞ্জে কেক কেটে, আলোচনা সভা এবং দোয়া মাহফিল করে বিভিন্ন সংগঠন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনর ৭৫ তম জন্মদিন উদযাপন করেছে। এ উপলক্ষে আজ ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভা করেছে। জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা কমিটির সভাপতি এমএ আফজাল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল প্রমুখ। এরপর কেক কাটা হয় এবং দোয়া মাহফিল করে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।