• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে হাঙ্গার প্রজেক্টের তথ্য অধিকার দিবস পালন

হাঙ্গার প্রজেক্টের আলোচনা সভায় বক্তব্য রাখছেন অধ্যক্ষ রফিকুল ইসলাম খান। -পূর্বকণ্ঠ

 

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে বেসরকারী সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) তথ্য অধিকার দিবস পালন করেছে। এ উপলক্ষে আজ ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলা সুশাসনের সভাপতি অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় জেলা সুজনের সহ-সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন ফারুকী, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাছুমা আক্তার, জেলা ব্র্যাক সমন্বয়ক মো. শফিকুল ইসলাম, জেলা পপি সমন্বয়ক মুহাম্মদ ফরিদুল আলম, পৌর মহিলা কলেজের রোভার স্কাউট লিডার সালমা হক, পৌর কাউন্সিলর হাসিনা হায়দার চামেলী, ক্যাব সভাপতি আলম সারোয়ার টিটু, সুজনের সাংগঠনিক সম্পাদক ফারুকুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। সভাটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন জেলা সুজন সম্পাদক প্রদীপ কুমার সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *