• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

তথ্য অধিকার আইনের কারণে স্বচ্ছতা জবাবদিহিতা বেড়েছে ——- জেলা প্রশাসক

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে তথ্য অধিকার দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেছেন, তথ্য অধিকার আইন প্রণয়নের ফলে বিভিন্ন বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহিতা বেড়েছে। তবে জনগণকে এই আইনের উপযোগিতা ও প্রয়োগ সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে। তবেই এই আইনের প্রকৃত সুফল আসবে।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আজ ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে জুম প্রযুক্তিতে আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে আরডিসি উবায়দুর রহমান সাহেলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নূরে আলম, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান, সিনিয়র তথ্য অফিসার মো. সামছুল হক, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সনাক সভাপতি সাইফুল হক মোল্লা দুলু, জেলা মহিলা পরিষদ সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক, জেলা ব্র্যাক সমন্বয়ক মো. শফিকুল ইসলাম, টিআইবির এরিয়া ম্যানেজার মাসুদুল আলম প্রমুখ।
জেলা প্রশাসক বলেছেন, প্রায়ই অনেকে অবান্তর তথ্য চান। জনগণকে এই আইন এবং এর প্রয়োগ সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে। তথ্যের গুরুত্ব এবং প্রয়োজনীয়তাও সবাইকে বুঝতে হবে। তাহলেই এই আইনের যথাযথ সুফল পাওয়া যাবে। তিনি বলেছেন, তথ্য অধিকার আইন প্রণয়নের কারণে বিভিন্ন দপ্তরের জবাবদিহিতা ও স্বচ্ছতার ক্ষেত্র তৈরি হয়েছে। কোন কর্মকর্তা তথ্য দিতে না চাইলে এর জন্য আপীল কর্তৃপক্ষের কাছে প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে। সরকার একজন তথ্য কমিশনারও দিয়েছে। কিছু রাষ্ট্রীয় স্পর্শকতার বিষয় ছাড়া তথ্য পাবার ক্ষেত্রে কোন সমস্যা অনুভব করার কোন কারণ নেই বলে তিনি মন্তব্য করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *