• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে আরো ৬ জনের দেহে করোনা শনাক্ত

কিশোরগঞ্জে আরো ৬ জনের দেহে করোনা শনাক্ত

# মোস্তফা কামাল #

কিশোরগঞ্জের করিমগঞ্জে এক মৃত ব্যক্তির দেহে করোনা শনাক্ত হওয়ার পর আরো ৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, বিভিন্ন রোগির নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানোর পর আজ শুক্রবার ৬ জনের দেহে ‘কোভিড-১৯’ ভাইরাসের উপস্থিতির কথা জানা গেছে। এদের একজন জেলা শহরের আলোরমেলা এলাকায়, অপরজন জেলা সরণি এলাকায়। আর শহরের সৈয়দ নজরুল মেডিক্যালে চিকৎসাধীন পাকুন্দিয়ার একজনেরও করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ইটনায় দু’জন আর ভৈরবে একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নারী দু’জন আর পুরুষ চারজন। বয়স ৩০, ৩৫, ৪০, ৪৮, ৫০ ও ৬০ বছর। আরো ৩১টি নমুনা পরীক্ষার অপেক্ষায় আছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট এলাকায় জনচলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *