• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরব থানা পুলিশের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত

# মিলাদ হোসেন অপু :-

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেছে ভৈরব থানা পুলিশ। ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. শাহিন এর নেতৃত্বে আজ ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৫টায় ভৈরব থানার গোলঘরে মিলাদ মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, ভৈরব-কুলিয়ারচর সার্কেল এর সহকারী পুলিশ সুপার রেজুয়ান দিপু, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগ সভাপতি এস.এস বাকী বিল্লাহ, ভৈরব থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ হাসান সিদ্দিক, ভৈরব শহর ফাঁড়ি পরিদর্শক মো. শ্যামলসহ ভৈরব থানার কর্মকর্তাবৃন্দ। দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে এবং বঙ্গবন্ধুসহ তার পরিবারের শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *