• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন

# রাজন সরকার :-

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে পাকুন্দিয়া প্রেসক্লাব মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মো. বোরহান উদ্দিন।
এ সময় পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি আছাদুজ্জামান খন্দকার, সাধারণ সম্পাদক আ.ন.ম তানভীর হায়দায়, সাংবাদিক রাজন সরকার, সাখাওয়াত হোসেন হৃদয়, দিলিপ রবিদাস, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক হিমেল রানা, ছাত্রলীগ নেতা সাদেকুল ইসলাম অমি প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের সহকারী ইমাম নূরুল ইসলাম। পরে কেক কাটার মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *