• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

সম্মিলিত সামাজিক আন্দোলন কিশোরগঞ্জে বিভিন্ন সমস্যার বিরুদ্ধে গণস্বাক্ষর নেবে

বক্তব্য রাখছেন সামাজিক আন্দোলনের সভাপতি অশোক সরকার। -পূর্বকণ্ঠ

# নিজস্ব প্রতিবেদক :-

সম্মিলিত সামাজিক আন্দোলন কিশোরগঞ্জে বিরাজমান মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে, সন্ত্রাস ও যানজটসহ বিভিন্ন সামাজিক অনাচারের বিরুদ্ধে গণস্বাক্ষর অভিযানে নামবে। এরপর এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করবে। আজ ২৭ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় শহরের সমবায় ভবনে সংগঠনের জেলা কমিটি ও উপদেষ্টা মণ্ডলীর যৌথ মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও জেলায় একটি বড় সমাবেশ করারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট অশোক সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু, সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন ফারুকী, জেলা উদীচীর সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ একেএম নূরুন্নবী বাদল, বর্তমান সভাপতি ফিরোজ উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক স্বপন বর্মণ, জেলা পরিষদ সদস্য ফৌজিয়া জলিল, অ্যাডভোকেট সামছুন্নাহার কাজল, অধ্যাপক আবুল কাশেম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *