• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে জেলা প্রশাসক শামীম আলমের মতবিনিময় সভা

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে উপজেলা পর্যায়ে কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা ও কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ও করোনা টিকা প্রয়োগের বিষয়সহ সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ সেপ্টেম্বর সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলম।
ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মির্জা মো. সোলায়মান, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ খুরশীদ আলম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. শাহিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এসএম বাকী বিল্লাহ, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ্ব মো. হুমায়ুন কবির।
অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা।
আলোচনা সভায় প্রধান অতিথি মোহাম্মদ শামীম আলম ভৈরবের করোনা মোকাবেলায় প্রশাসনিক কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের ভূয়সী প্রশংসা করেন। এ সময় তিনি কিশোরগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে করোনা মোকাবেলায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া ২৮ সেপ্টেম্বর ভৈরবে গণটিকা যেন সুন্দর ও সুষ্ঠুভাবে দেয়া যায় সে দিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। করোনার তৃতীয় ঢেউ মোকাবেলার প্রস্তুতি স্বরূপ সকল কার্যক্রম হাতে নিয়ে প্রশাসনকে প্রস্তুত থাকার আহ্বান জানান। টিকা নিশ্চিত করতে পারলেই ও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করলে করোনা মোকাবেলা সম্ভব বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *