• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে ২০২০-২১ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ ২৭ সেপ্টেম্বর বেলা ১১টায় উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হলরুমে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এ বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলম।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বার সার্বিক সঞ্চালনায় ছিলেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মির্জা মো. সোলায়মান, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ খুরশীদ আলম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. শাহিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এসএম বাকী বিল্লাহ, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ্ব মো. হুমায়ুন কবির।
এছাড়াও আলোচনা শেষে এডিপির অর্থায়নে আগানগর ইউনিয়নের হেলাল উদ্দিন প্রাথমিক বিদ্যালয়ের ১৫০জন শিক্ষার্থীর মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুল ব্যাগ বিতরণ করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *