• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

হোসেনপুরে শিয়ালের কামড়ে স্কুল ছাত্রসহ ৩ জন আহত

# উজ্জ্বল কুমার সরকার :-

কিশোরগঞ্জের হোসেনপুরে পাগলা শিয়ালের কামড়ে স্কুল ছাত্রসহ ৩জন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের ভরুয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানান, রোববার ভোরে বাড়ির পার্শ্বে পানের বরজ থেকে বের হয়ে একটি পাগলা শিয়াল একাধারে ৩জনকে কামড় দিয়ে আহত করে। আহতরা হলেন-ভরুয়া গ্রামের মৃত আব্দুল মন্নানের পুত্র হুমায়ুন কবির, হুমায়ুনের পুত্র রাফি মিয়া এবং আব্দুর রাশিদের পুত্র জুয়েল মিয়া। পরিবারের লোকজন আহতদেরকে উদ্ধার করে হোসেনপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: নাজমুল করিম আহতদেরকে চিকিৎসা সেবা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *