কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায় অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর রোববার বিকাল ৪টার দিকে কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. ইলিয়াস ভূঁইয়ার নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা কুলিয়ারচর থানা মাঠে এ মহড়া দেন। এসময় কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ ওসি এ.কে.এম সুলতান মাহামুদ, ওসি (তদন্ত) মো. মিজানুর রহমানসহ অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মহড়ায় অগ্নিকাণ্ডের ঘটনার সময় কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে হয় তা হাতে হাতে শিখিয়ে দেওয়া হয়।