কিশোরগঞ্জে জেলা রোভারের উদ্যোগে সমাজ উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ সেপ্টেম্বর শনিবার সকালে জেলা স্কাউট ভবনে জেলা রোভারের সাধারণ সম্পাদক কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোভার অঞ্চলের সহ-সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরী। জেলা রোভারের যুগ্ম-সম্পাদক সালমা হকের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন জেলা রোভারের সহকারী পরিচালক মো. শরীফ হোসেন, সরকারী গুরুদয়াল কলেজের রোভার স্কাউট লিডার কাজী করিম উল্লাহ, পাকুন্দিয়া সরকারী কলেজের রোভার স্কাউট লিডার মীর আশরাফুল হক চঞ্চল ও কুলিয়ারচর সরকারী কলেজের রোভার স্কাউট লিডার মো. রুকন উদ্দিন। আলোচনাশেষে বিভিন্ন কলেজ ও মাদ্রাসার ৪০টি দলের রোভার সদস্যদের প্রশিক্ষণ প্রদান করেন জেলা রোভারের সাধারণ সম্পাদক কামরুল আহসান।

কর্মশালায় অংশগ্রহণকারী রোভার সদস্যগণ। -পূর্বকণ্ঠ