• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

হোসেনপুর পৌরসভার হতদরিদ্র  পরিবারের মাঝে চাল বিতরণ

হোসেনপুর পৌরসভার হতদরিদ্র 
পরিবারের মাঝে চাল বিতরণ

 # হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি #

করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবে সরকারি সিদ্ধান্তে কিশোরগঞ্জের হোসেনপুর পৌর এলাকার নিম্ন আয়ের মানুষ ও হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে পৌর ভবনে নিরাপদ দূরত্ব বজায় রেখে এলাকার নিম্ন আয়ের মানুষ ও হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করে হোসেনপুর পৌরসভা কার্যালয়।
এ সময় উপস্থিত ছিলেন-হোসেনপুর পৌরসভার মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহীন, হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. শাহজাহান আলী ভূইয়া, পৌর কাউন্সিলর মাহাবুব আলম দুলু, মো. রফিকুল ইসলাম রফিক প্রমুখসহ অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *