• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জ ন্যাপের সাবেক সম্পাদক বিকাশ মজুমদার মারা গেছেন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ জেলা ন্যাপের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, মক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট বিকাশ মজুমদার (৭৪) মারা গেছেন। তিনি আজ ২৫ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টার দিকে জেলা শহরের খরমপট্টি এলাকার বাসায় হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেয়ার পথে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। দুই মেয়েই কৃষিবিদ। আর দুই মেয়ের জামাতা চিকিৎসক। আজ বিকাল ৩টার পর শহরের গাইটাল শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান, জেলা বারের সভাপতি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, সম্মিলিত সাামজিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট অশোক সরকার, সাধারণ সম্পাদক খায়রুজ্জামান রবিন, জেলা মহিলা পরিষদের সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক ও সাধারণ সম্পাদক আতিয়া হোসেন শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *