• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

হোসেনপুরে কৃষকদের সার ও বীজ বিতরণ উদ্বোধন

হোসেনপুরে কৃষকদের সার ও বীজ বিতরণ উদ্বোধন

# উজ্জ্বল সরকার #

হোসেনপুর উপজেলায় ১ হাজার ২শ’ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে এ সার ও বীজ বিতরণের আয়োজন করে উপজেলা কৃষি অফিস।
খরিপ/১ ২০২০-২১ মৌসুমে আউস প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার করোনা ভাইরাস কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহি উদ্দিন এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.ইমরুল কায়েস, উপজেলা কৃষক লীগের সভাপতি আক্তার হোসেন দুলাল, উপজেলা জাতীয় শ্রমিকলীগ সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম প্রমুখ।
এ সময় কৃষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *