• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে তুচ্ছ ঘটনায় বৃদ্ধা খুন, আহত ৫ জন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে তুচ্ছ ঘটনায় এক বৃদ্ধা খুন হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫ জন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার রশিদাবাদ শিমুলিয়া গ্রামের শুকুর মামুদের ছেলে সাদেকের (১৮) মুখে প্রতিবেশি রতন মিয়ার ছেলে শামীম (৮) টর্চের আলো ফেলায় তাকে সাদেক মারধর করে। এরপর রতন মিয়া বৃহস্পতিবার দুপুরে শুকুর মামুদের বাড়িতে নালিশ করতে গেলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে শুকুর মামুদের ছেল সাদেক লোকজন নিয়ে রতন মিয়ার বাড়িতে হামলা চালিয়ে রতন (৩২) ও তার বৃদ্ধা ফুফু বানেছা খাতুন (৬০) সহ অন্তত ৫ জনকে মারাত্মক আহত করলে সন্ধ্যার দিকে বানেছা খাতুন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। আর রতন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার খবর শুনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার ও সদর মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মিজান নামে একজনকে আটক করা হয়েছে বলে ওসি জানিয়েছেন। সন্দেহভাজন অন্যদেরও ধরার চেষ্টা চলছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মার্গ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *