• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরব পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর এর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

ভৈরব পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর এর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

# মিলাদ হোসেন অপু #

ভৈরব পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী সোহাগ এর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্যসমাগ্রী বিতরণ করা হয়েছে। ৯ এপ্রিল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এই খাদ্যসমাগ্রী বিতরণ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহম্মেদ সৌরভ প্রমুখ।
জানা যায়, ভৈরবে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া ও হতদরিদ্রদের মধ্যে পৌর শহরের ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী সোহাগ এর তত্ত্বাবধানে ও সার্বিক ব্যবস্থাপনায় অত্র ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি ও বিত্তশালীদের অর্থায়নে ২ হাজার ২০০ পরিবারের মাঝে এই খাদ্যসমাগ্রী বিতরণ করা হয়।
এই বিষয়ে কাউন্সিলর মোহাম্মদ আলী সোহাগ জানান, করোনা ভাইরাসের কারণে সরকারি নির্দেশে ঘরবন্দি হয়ে পরেছে অনেক মানুষ। তাদের মধ্যে দিনে এনে দিনে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ দৈনন্দিন আয় থেকে বঞ্চিত হয়ে ঘরে বসে আছে। সামাজিক দূরত্ব বজায় রেখে দুঃস্থ ও হতদরিদ্রদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ায় আমাদের প্রচেষ্টা। এ কার্যক্রমে আমার সাথে যারা অক্লান্ত পরিশ্রম করে দৈনন্দিন আয় বঞ্চিত খেটে খাওয়া মানুষের পাশে থেকে এই কার্যক্রমের সহযোগীতা করেন, আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ প্রধান, আতাউল্লাহ মিয়া, দৈনিক লাল সবুজের দেশ ও অপরাধ জগত ম ্যাগাজিন এর প্রকাশক ও সম্পাদক সোহেল আহমেদ, ব ্যাংকার্স এসোসিয়েটস এর সাধারণ সম্পাদক আব্দুস সালাম, আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিম, সাদেক মিয়া, কাজী মোবারক মিয়া, জাকির মিয়া, রনি মিয়া, মোহন মিয়া, সুজয় মিয়া, সাকিব মিয়াসহ আরো অনেকে ভূমিকা রাখেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *