• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভৈরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাইন্নাপট্টিতে আগুন

# মিলাদ হোসেন অপু :-

ভৈরব বাজার প্রেসক্লাব রোড এলাকার বাইন্নাপট্টিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ ১৩ সেপ্টেম্বর সোমবার বেলা ১২টার দিকে ফারুক স্টোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনে।
জানা যায়, সোমবার বেলা ১২টার দিকে ফারুক স্টোরের সামনে পূর্ণ জুয়েলার্সের কর্মচারীরা স্বর্ণ পাকা করছিল। এ সময় পাশের দোকান ফারুক স্টোরে থাকা গ্যাস সিলিন্ডারে আগুনের বিস্ফোরণ ঘটে। এতে করে পূর্ণ জুয়েলার্সের কর্মচারী উজ্জ্বল দেবনাথের পায়ে আগুনে দগ্ধ হয় এবং আগুনের ভয়ে ছুটাছুটি করতে গিয়ে একাধিক মানুষ আহত হয়েছে।
এ বিষয়ে ভৈরব বাইন্নাপট্টি ব্যবসায়ী সমিতির সভাপতি স্বপন দেবনাথ বলেন, ফারুক স্টোরের মালিক ফারুক মিয়া অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি করে আসছে। ফারুক স্টোরের মালিককে একাধিকবার হুশিয়ারী দিলেও সে গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধ করেনি। আজ সকালে এই গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস ইউনিট ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দোকানীদের দাবী ১৫ লক্ষ টাকার মতো তাদের ক্ষতি হয়েছে।
ভৈরব বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক রাজন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভৈরবের তিনটি ইউনিট দীর্ঘ ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। এ অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া বলা যাবে। তবে প্রাথমিকভাবে ব্যবসায়ীদের দাবী ১৫ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *