• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে ৮০ জন নরসুন্দরকে জেলা প্রশাসকের ত্রাণ

কিশোরগঞ্জের নরসুন্দরদের হাতে ত্রাণ তুলে দিচ্ছেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। - পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ৮০ জন নরসুন্দরকে
জেলা প্রশাসকের ত্রাণ

# মোস্তফা কামাল #

চলমান করোনা সঙ্কটের কারণে ওষুধ ও মুদি ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ থাকায় কিশোগঞ্জের ৮০ জন নরসুন্দর কর্মহীন হয়ে পড়েছেন। তাদের পরিবারে চলছে খাদ্যসঙ্কট। ফলে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী কালেক্টরেট ভবনে ৮০টি নরসুন্দর পরিবারকে পাঁচ কেজি করে চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল ও আধা লিটার ভোজ্যতেল দিয়েছেন। সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ গ্রহণ করেছেন। এসময় স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ গ্রহণ করছেন নরসুন্দরগণ। – পূর্বকণ্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *