• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

হোসেনপুরে দু’পক্ষের সংঘর্ষে কলেজছাত্র নিহত

হোসেনপুরে দু’পক্ষের সংঘর্ষে কলেজছাত্র নিহত

# উজ্জ্বল সরকার #

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় কাজে যাওয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে জাহাঙ্গীর আলম জীবন (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২/৩ জন আহত হয়েছেন।
৮ এপ্রিল বুধবার বিকেলে উপজেলার গোবিন্দপুর চৌরাস্তার পাশে লাউতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম জীবন উপজেলার গনমানপুরুরা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে এবং হোসেনপুর সরকারি কলেজের এবারের এইচএসসি পরীক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দপুর চৌরাস্তা এলাকায় শ্রমিকের কাজে যাওয়া নিয়ে খাইরুল ও রফিকের মধ্যে বিরোধ হয়। এনিয়ে ৮ এপ্রিল বুধবার বিকেলে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে জীবনসহ আরও ২/৩ জন আহত হন। তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ নেওয়ার পথে জীবনের মৃত্যু হয়। আহত অন্যদের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষে নিহত হওয়ার বিষয়টি জেনেছি। এ ব্যাপারে আইগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *