• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

পাকুন্দিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্য হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

# রাজন সরকার :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গ্রাম-বাংলার ঐতিহ্য হা-ডু-ডু (কাবাডি) খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১০ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে পৌর সদরের বড়বাড়ি এলাকায় বিলুপ্তপ্রায় এ খেলা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সহস্রাধিক দর্শক হা-ডু-ডু খেলা উপভোগ করেন। পাকুন্দিয়া বড়বাড়ি যুব সমাজের উদ্যোগে লাল দল বনাম সবুজ দলের মধ্যকার এ ফাইনাল খেলায় দুইটি রাউন্ডে ২-০ ব্যবধানে জয়লাভ করে লাল দল।
পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আল আমিন মাস্টারের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী জাফর আলী কলেজের প্রভাষক তরীকুল হাসান শাহীন, সাবেক কাউন্সিলর আব্দুল আহাদ বাচ্চু, স্যানিটারি ইন্সপেক্টর মো. ফরিদ উদ্দিন, ইউপি সদস্য তৌফিকুল ইসলাম, যুবদল নেতা মোস্তফা কামাল, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মাহফুজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিক হোসেন বাবর, ছাত্রলীগ নেতা বিল্লাল হোসেন পাপ্পু, তুহিন, সাব্বির প্রমুখ। খেলাটি পরিচালনা করেন পাকুন্দিয়া অনলাইন শপের পরিচালক এসএম রায়হান।
খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কার হিসেবে একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি ও রানার আপ দলকে একটি স্মার্ট ফোন প্রদান করেন উপস্থিত অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *