• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কুলিয়ারচরে কিশোর-কিশোরী ক্লাবে খেলাধুলা ও সংগীত বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ

# কুলিয়ারচর থেকে আলি হায়দার :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলার কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের সাতটি ক্লাবের মধ্যে খেলাধুলা সামগ্রী ও সংগীত বাদ্যযন্ত্র বিতরণ করা হয়েছে। আজ ৬ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২টার দিকে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে এই খেলাধুলা ও সংগীত বাদ্যযন্ত্র সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইয়াসির মিয়া, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুসা জিসান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড ও জেলা পরিষদ সদস্য জিল্লুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল সাত্তার মাস্টার ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কুলিয়ারচর উপজেলা সিএ কাম উচ্চমান সহকারি মো. ফজলুর রহমান পটল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *