• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কুলিয়ারচরের প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে আর্থিক প্রণোদনা বিতরণ

# কুলিয়ারচর থেকে আলি হায়দার :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সাংস্কৃতিক কর্মী এবং শিল্পীদের মাঝে আর্থিক প্রণোদনা প্রদান দেওয়া হয়েছে। ৬ সেপ্টেম্বর সোমবার দুপুর সাড়ে ১২টায় কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসীর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ১২ জন প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার এবং উপজেলার ১০ জন সাংস্কৃতিক কর্মী/শিল্পীদের মাঝে আড়াই হাজার টাকা করে আর্থিক প্রণোদনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইয়াসির মিয়া, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ বিন মুসা জিসান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড ও জেলা পরিষদ সদস্য জিল্লুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা আক্তার, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল সাত্তার মাস্টার ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কুলিয়ারচর উপজেলা সিএ কাম উচ্চমান সহকারী মো. ফজলুর রহমান পটল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *