• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

পাকুন্দিয়ায় ৮শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান ইউনাইটেড ট্রাস্ট

পাকুন্দিয়ায় ৮শ পরিবারের মাঝে খাদ্য
সামগ্রী প্রদান ইউনাইটেড ট্রাস্ট

# রাজন সরকার #

করোনা ভাইরাইসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন দরিদ্র ৮শ পরিবারের মাঝে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইউনাইটেড ট্রাস্ট। বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের আসিয়া বারি আদর্শ বিদ্যালয় মাঠে ইউনাইটেড গ্রুপের পরিচালক ও ইউনাইটেড ট্রাস্টের ট্রাস্টি আহমেদ ইসমাঈল হোসেন মাসুদ এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি আটা, ১ কেজি ডাল, ১ লিটার তেল, একটি কাপড় ধোয়ার সাবান ও একটি গোসলের সাবান দেয়া হয়।
এ সময় ইউনাইটেড ট্রাস্ট মঠখোলার এরিয়া সমন্বয়ক হাজী জাফর আলী কলেজের প্রভাষক আতাউর রহমান সোহেল, ইউনাইটেড ট্রাস্টের এরিয়া সুপারভাইজার এসএম হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *