• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে ৮শ’ পরিবহন শ্রমিককে খাদ্য সহায়তা

কিশোরগঞ্জে পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ৮শ’ পরিবহন শ্রমিককে খাদ্য সহায়তা

# মোস্তফা কামাল #

চলমান করোনা সঙ্কটের কারণে সড়ক পরিবহন বন্ধ থাকায় কিশোগঞ্জের ৮০০ পরিবহন শ্রমিক কর্মহীন হয়ে বিপদগ্রস্ত অবস্থায় আছেন। ফলে কর্মহীন এই ৮০০ শ্রমিকের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। আজ বুধবার (৮ এপ্রিল) জেলা শহরের আন্তঃজেলা গাইটাল বাস টার্মিনালে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী ও পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন। শ্রমিকদেরকে টার্মিনালের বিশাল চত্বরে নিরাপদ দূরত্বে কাতার করে দাঁড় করিয়ে সেখান থেকে একজন করে শ্রমিককে ডেকে তার হাতে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *