ভৈরবে সাংবাদিক ও বেসরকারি ডাক্তাররা পেলেন সুরক্ষা সামগ্রী। কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন এর পক্ষ থেকে এই সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ৭ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে ৫০ জন সাংবাদিকদের হাতে এই পিপিই তুলেদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া। এছাড়াও ভৈরবে বেসরকারি হাসপাতালে ১২৫টি পিপিই সেট প্রদান করেন।
সাংবাদিকদের পক্ষ থেকে এই সুরক্ষা সামগ্রী বুঝে নেন, ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এসএম বাকী বিল্লাহ, উপজেলা প্রেসক্লাব সভাপতি এমএ লতিফ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজ ভৈরবী, ভৈরব টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি আসাদুজ্জামান ফারুক, সাধারণ সম্পাদক মোস্তাফিজ আমিন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি জাকির হোসেন কাজল, প্রয়াত রাষ্ট্রপ্রতি আলহাজ্ব মো. জিল্লুর রহমান এর একান্ত সচিব ও এমপি প্রতিনিধি সাখাওয়াত উল্লাহ, ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীন, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহম্মেদ সৌরভ প্রমুখ।
এ সময় বীরমুক্তিযোদ্ধা মো. সায়দুল্লাহ মিয়া বলেন, সাংবাদিকদের সুরক্ষায় কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন এর পক্ষ থেকে ৫০ জন সাংবাদিকদের এই সুরক্ষা সামগ্রী দেয়া হচ্ছে। এছাড়াও ভৈরবে বেসরকারি হাসপাতালে ১২৫টি পিপিই সেট প্রদান করা হয়েছে।