• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরব পৌর ২নং ওয়ার্ডে ১৫শ পরিবারের মাঝে খাবার বিতরণ

ভৈরব পৌর ২নং ওয়ার্ডে ১৫শ
পরিবারের মাঝে খাবার বিতরণ

# মিলাদ হোসেন অপু #

ভৈরবে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া ও হতদরিদ্রদের মধ্যে পৌর শহরের ২নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি ও বিত্তশালীদের অর্থায়নে যুব সমাজের উদ্যোগে ১৫শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে ঘরে এ খাবার পৌঁছে দিচ্ছেন যুব সমাজ ও নেতৃবৃন্দ।
৬ এপ্রিল সোমবার সকালে সংখ্যালঘু রবিদাস পল্লীতে খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করেন ভৈরব পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ। এ সময় ৬৫টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. দ্বীন ইসলাম, উপজেলা যুবলীগ আহ্বায়ক অরুণ আল আজাদ, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. বাচ্চু মিয়া, যুবলীগ সাধারণ সম্পাদক বাবুল মিয়া প্রমুখ। পরে ভৈরবপুর দক্ষিণ পাড়া, ঘোড়াকান্দা এলাকা, আইস কোম্পানী মোড় এলাকায় হতদরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী পর্যায়ক্রমে বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে ২নং ওয়ার্ড কাউন্সিলর দ্বীন ইসলাম মিয়া বলেন, করোনাভাইরাসের কারণে সরকারি নির্দেশে ঘরবন্দি হয়ে পরেছে অনেক মানুষ। তাদের মধ্যে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ দৈনন্দিন আয় থেকে বঞ্চিত হয়ে ঘরে বসে আছে। তাই ২নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি ও বিত্তশালীদের অর্থায়নে যুব সমাজের উদ্যোগে ১৫শ পরিবারের প্রত্যেককে ৪ কেজি চাউল, আধা কেজি ডাল, ২ কেজি আলু ও ১ কেজি পেঁয়াজ বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমে আমাদের সাথে যারা অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় দৈনন্দিন আয় বঞ্চিত খেটে খাওয়া মানুষের পাশে থেকে এই কার্যক্রমের সহযোগীতা করেন পৌর আওয়ামী লীগ অর্থ সম্পাদক হাবিবুর রহমান ইকবাল, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. হানিফ মিয়া (বস্), আওয়ামী লীগ নেতা হাজী মনির হোসেন, ২নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক সেন্টু মিয়া, সাংবাদিক সজীব আহমেদ, যুবলীগ নেতা মাহমুদুল হাসান রিগান, মাইনুল ইসলাম ডিউক, তমাল আহমেদ ভূঁইয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা সেলিম মিয়া, রাসেল মিয়া, যুবনেতা মীর মো. রাজনসহ আরো অনেকে ভূমিকা রাখেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *