• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে ধারালো অস্ত্রে আহত রাসেলের বাবার মামলা দায়ের

আহত রাসেলের মাথা ও হাত কাপড়ে বেঁধে রাখা হয়েছে। (ডানে) ময়মনসিংহ মেডিক্যালে রাসেলের মাথায় সেলাই দেয়া হচ্ছে। - পূর্বকণ্ঠ

ফলোআপ
কিশোরগঞ্জে ধারালো অস্ত্রে আহত
রাসেলের বাবার মামলা দায়ের

# মোস্তফা কামাল #

কিশোরগঞ্জ সদর উপজেলার কালটিয়া এলাকায় বাড়ির সীমানা নিয়ে বিরোধে ৬ এপ্রিল সোমবার প্রতিপক্ষের দায়ের কোপে আহত রাসেলের (৩০) বাবা সিরাজুর রহমান বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি আবু বকর সিদ্দিক। আহত রাসেল বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে হামলাকারীরা তাদের নিজেদের রান্নাঘরে আগুন দিয়ে প্রতিপক্ষকে ফাঁসিয়ে নিজেরা বাঁচার চেষ্টা চালিয়েছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওসি আবু বকর সিদ্দিকও বিষয়টি স্বীকার করেছেন।
সিরাজুর রহমান ও আব্দুল হেকিমের পরিবারের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ ছিল বলে জানা গেছে। এর জের ধরে সোমবার সকালে আব্দুল হেকিমের ছেলে আব্দুর রশিদসহ তার সহযোগীরা অপর পক্ষের ওপর দা নিয়ে হামলা চালিয়ে সিরাজুর রহমানের ছেলে রাসেলকে (৩০) মাথা ও হাতে কোপ দিয়ে মারাত্মক আহত করেন। এসময় রাসেলের মা-বাবাও আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে স্বজনরা রাসেলের মাথা ও হাতে কাপড় দিয়ে বেঁধে রক্তক্ষরণ নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এরপর আহত রাসেলকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার হাত ও মাথায় সেলাই করা হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন। রাসেল বর্তমানে সেখানেই ভর্তি রয়েছেন। এ ঘটনায় হামলাকারী আব্দুর রশিদ, আশিক ও মুছা নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *