কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপনের পক্ষ থেকে ২ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা চত্বরে ৭ এপ্রিল মঙ্গলবার বেলা ১১টায় এই খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা।
এসময় উপস্থিত ছিলেন, ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি জাকির হোসেন কাজল, প্রয়াত রাষ্ট্রপ্রতি আলহাজ্ব মো. জিল্লুর রহমান এর একান্ত সচিব ও এমপি প্রতিনিধি সাখাওয়াত উল্লাহ, ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীন, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহম্মেদ সৌরভ প্রমুখ।
এ সময় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া বলেন, সারা বিশ্বের করোনা মহামারির ভয়াবহতা আজ সারা বাংলাদেশে ছড়িয়ে পরেছে। দেশের খেটে খাওয়া মানুষ ঘর বন্ধি হয়ে বসে আছে। কর্মহীনদের সহায়তায় ভৈরব-কুলিয়ারচর আসন এমপি ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পক্ষ থেকে ২ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, পেঁয়াজ, তেল, সাবান। পর্যায়ক্রমে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এই খাদ্য সামগ্রী উপজেলার ৭ ইউনিয়নে ২০০ পরিবার করে ১৪শ পরিবার ও পৌরসভার ১২টি ওয়ার্ডে ৫০টি পরিবার করে ৬শ পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।