• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে জ্বর ও কাশিতে এক গৃহবধূর মৃত্যু

ভৈরবে জ্বর ও কাশিতে এক গৃহবধূর মৃত্যু

# নিজস্ব প্রতিবেদক #

ভৈরবে জ্বর ও কাশিতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শহরের বঙ্গবন্ধু সরণির আনোয়ারা জেনারেল (প্রাইভেট) হাসপাতালে ৭ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান। ২০ বছর বয়সী গৃহবধূ মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা প্রশাসন। পরে হাসপাতালটিকে তালাবদ্ধ করে দেয়া হয়। একই সাথে মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। আজ বুধবার (৮ এপ্রিল) পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হবে।
জানাগেছে, উপজেলার কালিকাপ্রসাদ গ্রামের বাসিন্দা গৃহবধূ। বেশ কিছু দিন ধরেই তিনি জ্বর ও কাশিতে ভূগছিলেন। ফলে মঙ্গলবার দুপুরে তাকে শহরের আনোয়ারা জেনারেল (প্রাইভেট) হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু হয়। এদিকে করোনা সন্দেহে হাসপাতালটিকে তালাবদ্ধসহ আশ-পাশের এলাকায় চলাচল সীমিত করে দিয়েছে উপজেলা প্রশাসন।
এ প্রসঙ্গে জানতে চাইলে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. বুলবুল আহম্মদ বলেন, করোনা সন্দেহে গৃহবধূর মরদেহ থেকে আমরা নমুনা সংগ্রহ করেছি। বুধবার পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হবে। তাছাড়া রিপোর্ট হাতে পেলে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা জানা যাবে।
ইসলামী ফাউন্ডেশনের নিয়ম অনুযায়ী ও স্বাস্থ্য বিধি মেনে গৃহবধূর মরদেহ দাফন করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *