• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ট্রাফিক ইন্সপেক্টর জসিম উদ্দিনের বিরুদ্ধে নৌ-যানে নানা অযুহাতে চাঁদাবাজি ও চালকদের হয়রানীর অভিযোগ

ট্রাফিক ইন্সপেক্টর জসিম
উদ্দিনের বিরুদ্ধে
নৌ-যানে নানা অযুহাতে
চাঁদাবাজি ও চালকদের
হয়রানীর অভিযোগ

নদী পাড়ে অবৈধ স্থাপনা এবং ডক ইয়ার্ড
থেকেও ‘মাসোহারা’ নেন তিনি

# মো. আল আমিন টিটু :-

ভৈরবে মেঘনা নদীতে নৌ-যানে চাঁদাবাজি ও হয়রানীর অভিযোগ ওঠেছে। বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভৈরব অফিসের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জসিম উদ্দিনের বিরুদ্ধে এই অভিযোগ নৌ-যান চালকসহ মাঝি-মাল্লাদের। জসিম উদ্দিন যোগদানের পর থেকেই তার এমন কর্মকাণ্ডে অতিষ্ট হয়ে উঠেছে মাঝি-মাল্লারা। তাদের দাবী, এক শ্রেণির অসাধু কর্মকর্তাদের যোগসাজশে দীর্ঘদিন ধরেই মেঘনায় চলাচলকারী নৌ-যানে চাঁদাবাজি ও হয়রানী করে আসছে। শুধু তাই নয়, চাঁদা দিতে না চাইলে নৌ-যান আটকে রেখে নানাভাবে মাঝি-মাল্লাদের হয়রানী করার অভিযোগ রয়েছে। তাই দ্রুত ট্রাফিক ইন্সপেক্টর জসিম উদ্দিনের অপসারণের দাবী জানিয়েছেন তারা। একই সঙ্গে চাঁদাবাজি ও হয়রানী বন্ধে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং অসাধু এই কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এছাড়াও ২৯ জুলাই বৃহস্পতিবার মেঘনা ফেরিঘাটের কয়লা ব্যবসায়ী সমিতির এক আলোচনা সভায় অসৎ কর্মকর্তা জসিম উদ্দিনকে দ্রুত অপসারণের দাবী জানিয়েছেন বক্তারা। এসময় উপস্থিত ছিলেন, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা মো. সুলায়মান ও নৈশ্য মৎস আড়ত মালিক সমিতির সভাপতি হাজী জয়নাল আবেদীনসহ ব্যবসায়ী নেতারা। এসময় নৌ-পথে জসিম উদ্দিনের নানা অজুহাতে চাঁদাবাজি ও চালকদের হয়রানী করার বিষয়টি আলোচনায় ওঠে আসে।
জানা গেছে, প্রাচীনকাল দেশের অন্যতম নদী বন্দর ভৈরব থেকে ব্যবসায়ীরা নদী পথে হাওর উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামসহ হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা ও নরসিংদী জেলার বিভিন্ন উপজেলায় মালামাল আনা-নেয়া করে আসছেন। তাছাড়া নদী পথে মালামাল পরিবহনে খরচ কম হওয়ায় প্রচুর পরিমাণে নৌ-যান চলাচল করে থাকে। ফলে নৌ-পথে শতাধিক ইঞ্জিন চালিত ট্রলারের পাশাপাশি শত শত বালু ও পাথর বোঝাই ভলগেট পণ্য পরিবহণ করছে। এছাড়াও নৌ-পথে চলাচলকারী লঞ্চ, কার্র্গো এবং জাহাজের সংখ্যাও কম নয়। তা ছাড়া প্রতিদিন নদী পথে শত শত ভলগেট বালু ও পাথর নিয়ে সুনামগঞ্জ থেকে নারায়ণগঞ্জসহ রাজধানী ঢাকায় যাচ্ছে। যদিও ভৈরব-আশুগঞ্জ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাছে এসব নৌ-যানের কোন সঠিক পরিসংখ্যান নেই। কেননা, অধিকাংশ নৌ-যানরেই ফিটনেস, বৈধতা বা লাইসেন্স নেই। নেই দক্ষ চালক বা মাঝি। ফলে অনেক সময় ঘটে নৌ-দুর্ঘটনা।
ভূক্তভোগীদের দাবী, এই সুযোগ কাজে লাগিয়ে বিআইডব্লিউটিএ’র ট্রাফিক ইন্সপেক্টর জসিম উদ্দিন নানা অযুুহাত দেখিয়ে এসব নৌ-যান থেকে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও হয়রানী করে আসছে। আর কেউ চাঁদা দিতে না চাইলে মামলার ভয় দেখিয়ে নৌ-যান আটকে রেখে নানাভাবে মাঝি-মাল্লাদের হয়রানী করেন তিনি। শুধু তাই নয়, ট্রাফিক ইন্সপেক্টর জসিম উদ্দিনের বিরুদ্ধে মেঘনা নদীর তীরে এবং ব্রহ্মপুত্র নদের পাড়ে গড়ে উঠা একাধিক ডক ইয়ার্ড ও অবৈধ স্থাপনা থেকে মাসোহারা নিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। ফলে বিআইডব্লিউটিএ’র সম্প্রতি এক উচ্ছেদ অভিযানে বেশ কয়েকটি অবৈধ স্থাপনাসহ একাধিক ডক ইয়ার্ড ভেঙ্গে গুড়িয়ে দেয়া হলেও আবার তারা সেই উচ্ছেদ হওয়া ডক ইর্য়াডগুলো চালু করেছেন। ফলে স্থানীয়রা মনে করেন, বিফলে গেল সরকারের এই উচ্ছেদ অভিযান। এছাড়াও গেল ১০ জুলাই ভৈরব-আশুগঞ্জ এবং নবীনগর লঞ্চঘাটে বিআইডব্লিউটিএ’র উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনে আসেন সংস্থাটির চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক। এদিন তিনি উপস্থিত সাংবাদিকদের সামনে ট্রাফিক ইন্সপেক্টর জসিম উদ্দিনের চাল-চলন ও কর্মকাণ্ড নিয়ে ক্ষুব্ধ হন।
এদিকে লালপুর ঘাটের মাঝি কামাল মিয়া জানান, জসিম উদ্দীন প্রায় সময়ই তাদের নৌকায় আসেন এবং বিভিন্ন কাগজপত্র চান। আসলে কাগজপত্রের নাম করে তিনি নানা অজুহাত দেখিয়ে টাকা নিতে আসেন।
আরেক মাঝি সোহেল মিয়া জানান, আগে ভালই ছিলাম। এখন তার যন্ত্রণায় অতিষ্ট আমরা। সময় নাই, গমই নাই, আইয়া হাজির। কোন সময় ২‘শ টাকা, আবার কোন সময় ৩‘শ দিলেও চলে যান তিনি।
মনির মিয়া এক সুকানী জানান, তিনি যখন আসেন, তখন তাকে অস্বাভাবিক মনে হয়। দু’চোখ বড় বড় করে তাকান। মনে হয় তিনি কিছু খেয়ে এসেছেন। এছাড়াও জাকির হোসেন, বিল্লাল মিয়া ও সোহেল মিয়াসহ বেশ কয়েকজন জানান, একেকটা নৌ-যান থেকে মাসে ৩ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেন। আর টাকা না দিলে মামলার ভয় দেখিয়ে লোকজনকে ধরে নিয়ে আটকে রাখেন। তার কাছে আমরা অসহায় হয়ে পড়েছি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ডক ইয়ার্ডের মালিক জানান, মাসোহারা দিতে একটু দেরি হলেই মামলার ভয় দেখান তিনি।
অভিযোগ জানতে ট্রাফিক ইন্সপেক্টর জসিম উদ্দিনের মুঠোফোনে বার বার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে ক্ষুদে বার্তা পাঠালে তিনি ব্যস্ত আছেন বলে জানান। পরে তার অফিসে গিয়ে তাকে খুঁজে না পেয়ে পরদিন সন্ধ্যায় জমিস উদ্দিনের দেখা মেলে। এসময় তিনি অফিসে না বসে এ প্রতিবেদককে অফিসের বাইরে নিয়ে আসেন। নৌ-পথে চাঁদাবাজি এবং হয়রানীসহ মাসোহারা প্রসঙ্গে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি না। তবে তার দাবী-অফিসের নির্দেশেই নৌ-পথে চলাচলকারী অবৈধ নৌ-যানগুলোকে আইনের আওতায় আনা হচ্ছে। রাত ১১টার পরে কেন ঘাটে বাঁধা নৌ-যানে যান? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সেদিন আমার নাইট ডেউটি ছিল। তাই গিয়েছিলাম। তার অফিসের সামনে কথা বলার এক পর্যায়ে তিনি ভৈরবে বেশি দিন থাকার ইচ্ছা তার নেই বলে অভিমত প্রকাশ করেন।
এ প্রসঙ্গে ভৈরব-আশুগঞ্জ অভ্যন্তরীণ নৌ-অধিদপ্তরের কর্মকর্তা মো. শহিদুল্যাহ জানান, যদিও সে বিআইডব্লিটিএ’র ভৈরব অফিসের একজন ট্রাফিক ইন্সপেক্টর। কিন্তু তার একজন আলাদা ঊর্ধŸতন কর্মকর্তা রয়েছেন। তাই তার বিষয়ে আমি কিছুই বলতে পারছি না। তবে অভিযোগগুলো শুনেছি। এ নিয়ে অফিসে আলোচনা হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *